লেখক : মুশফিকুর রহমান মিনার
প্রকাশনা : মুহাম্মদ পাবলিকেশন
বিষয় : ঈমান ও আকীদা
পৃষ্ঠা সংখ্যা : 184
কভার : পেপারব্যাক
বই সম্পর্কে : আল্লাহ একক সার্বভৌম সপ্রমাণ। তিনি স্রষ্টা অর্থাৎ নমুনাহীন এক সৃজন-কারিগর। তিনি দৃশ্যমান এই বিশ্বজগৎ-সহ আরও আরও অসংখ্য অজানিত সৃষ্টিবিশ্বের অধিকারী। তিনি সৃজনকর্তা কিন্তু জনক নন। তিনি বিস্তার-দানকারী কিন্তু জাতক নন। তিনি এক, একক, অবিভাজ্য ও অদ্বিতীয়।
তাঁর সর্বশেষ বাণীবাহী মানবপুরুষ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন আরব-বেদুইন তথা উম্মি লোক হওয়া সত্ত্বেও সৃষ্টিবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহর প্রতিনিধিত্বের সকল সত্য-ইতিহাস কুরআনুল কারিমের মাধ্যমে একে একে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন, এটি তাঁর অপ্রতিদ্বন্দ্বী আশ্চর্য এক মুজিজা। একে যে অস্বীকার করবে, সে-ও শাস্তির আওতাভুক্ত হতে বাধ্য।আধুনিক-কালে ধর্মতত্ত্ব একটি চমৎকার আলোচ্য-মাধ্যম। এর মাধ্যমে সত্য (ইসলামধর্ম) তার নিকষ পাথরে আরও স্বচ্ছ আর পরিচ্ছন্ন আরও পরিজ্ঞানময়-রূপে প্রতিভাত হচ্ছে। ‘এক-এর আহ্বান’ গ্রন্থটি মূলত ধর্মতাত্ত্বিক একটি ঈমান-জাগানিয়া আলোকস্তম্ভ। এর জ্যোতির্ময় আভার শেষ নেই।
300.00৳ Original price was: 300.00৳ .225.00৳ Current price is: 225.00৳ .